নিজস্ব প্রতিনিধি: চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ধুপাচালা এলাকা থেকে গতকাল সকালে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত বৃদ্ধের নাম শুকুর আলী (৬৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেবরাজ গ্রামে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম জানান, জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর মৌচাক রেলস্টেশনের পাশে উপজেলার ধুপাচালা এলাকা দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন।
এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গতকাল সকালে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।