বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর র্মমান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ফুটবল খেলা দেখতে উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠলে সে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সোবহান খানের ছেলে এবং রফিকরাজু ক্যাডেট স্কুল সখীপুর শাখার ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে আবদুল্লাহ উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসা মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখতে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠে। খেলা শেষে ছাদ থেকে নামার সময় সে অসাবধনকাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা রাজিয়া বলেন, আবদুল্লাহ হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular