সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রসূতি মায়ের রহস্যজনক মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার মা ও শিশু কেয়ার ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি মাজেদা বেগম উপজেলার কচুয়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।
গতকয়েক মাস আগেও ওই ক্লিনিকে এক নবজাতকের মৃত্যু মৃত্যু হয়। একের পর এক ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু ঘটনায় রোগীরা হতাশায় ভোগছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, গর্ভবতী মাজেদার অবস্থা আশঙ্কা ও বিপদজনক লক্ষণ দেখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মা ও শিশু কেয়ার ক্লিনিকের দালালদের খপ্পরে পড়েন প্রসূতি মাজেদার পরিবার। পরে মা ও শিশু কেয়ার ক্লিনিকে সোমবার গভীর রাতে ভর্তি করানো হয়। উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে মঙ্গলবার ভোরে ওই প্রসূতি মৃত্যু হয়।
নিহত প্রসূতি মাজেদা বেগমের স্বামী আরিফুল ইসলাম বলেন, রাতে ভর্তি করানোর পরে ওই ক্লিনিকের কোন চিকিৎসক প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে নাই শুধু কয়েকটি স্যালাইন ছাড়া। উপযুক্ত চিকিৎসা না পেয়ে আমার স্ত্রীর মারা গেছে, আমি বিচার চাই।
মা ও শিশু কেয়ার ক্লিনিকের পরিচালক ও চিকিৎসক ডা. শামসুল আলম মুঠোফোনে বলেন, ওই রোগী রাতে ভর্তি হলেও আমি জেনেছি ভোর রাতে। পরীক্ষার রিপোর্টে দেখি রক্তশূন্যতাসহ শ্বাস কষ্ট রোগ রয়েছে। পরে মির্জাপুর কমুদিনী হাসপাতালে রেফার করি। রেফারের রোগী অন্য হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে।
