নিজস্ব প্রতিনিধি:মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে স্বাগত মিছিল হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বাদ জুমা ক্বওমী ওলামা পরিষদ ও ইমাম সমিতির ব্যানারে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা স্বাগত মিছিলে শামিল হন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোখতার ফোয়ারা চত্বরে এসে আলোচনা ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি হয়।
উপজেলা ক্বওমী ওলামা পরিষদ ও ইমাম সমিতির সভাপতি সাইফুল্লাহ বেলালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীদ সখীপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের গুলজারি, ক্বওমী ওলামা পরিষদের সহসভাপতি ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ প্রমুখ।
এ সময় বক্তব্যরা বলেন, যে সমস্ত হোটেল, রেস্তোরাঁ দিনের বেলায় খোলা থাকবে, প্রথমে তাদেরকে বুঝিয়ে বলা। যদি তারা না শুনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করেন। ওই সমস্ত হোটেল ও রেস্তোরাঁ থেকে খাদ্য সামগ্রী ক্রয় না করার আহবান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
