নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদের সফল দুই বারের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ শওকত শিকদারের ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব ভবনে এ উপলক্ষে ফুল দিয়ে বরন, মিষ্টি বিতরণ ও উন্মোক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরেণ্য অতিথি আলহাজ শওকত শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।