শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Homeবিনোদনএবার শাকিব খানের নায়িকা দীপিকা-প্রিয়াঙ্কা!

এবার শাকিব খানের নায়িকা দীপিকা-প্রিয়াঙ্কা!

শাকিব খান ঢালিউড সুপারষ্টার। কিন্তু সে গণ্ডি পেরিয়ে এরই মধ্যে তিনি ঘুম হারাম করে ফেলেছেন টালিউড ষ্টারদেরও। কারণ সেখানকার তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাবসা করছে শাকিব খানের ছবি। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে গেলেন কিং খান।

তার প্রযোজিত নতুন ছবি ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া। তারা কেউ ছবিটি করতে রাজি না হলে প্রস্তাব দেওয়া হবে কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাটসহ আরও কয়েকজনকে। মোট কথা ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা হচ্ছেন যে কোন এক বলিউড সুন্দরী।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য নির্মিতব্য বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ‘প্রিয়তমা’ ছবিটিতে থাকবে নানা চমক। ছবিটিতে বলিউডের সেরা একজন নায়িকা অভিনয় করবেন। এরজন্য আমার পছন্দের নায়িকার তালিকায় আছেন ‘দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাটসহ আরও কয়েকজন।’

শাকিব খান বলেন, এদের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে। তবে চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কারও নাম বলতে পারছি না। ঈদের পর নায়িকা চূড়ান্ত করতে মুম্বাই যাবো। এরপরই সংবাদ সম্মেলন করে সব ঘোষণা দেব।

তিনি জানান, ‘তবে ছবির মুল নায়িকা কিন্তু থাকবেন শবনম বুবলী। একটি বিশেষ গানে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে। যে গানটি ছবির গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিশেষ একটি চরিত্রেও দেখা যাবে তাকে। এছাড়া ছবির নির্মাতা ও বাকি শিল্পী কলা-কুশলীদের মধ্যে সবাইকে নেওয়া হবে বাংলাদেশ থেকে। অক্টোবর নাগাদ ছবির শুটিং শুরু হবে।’

‘নাকাব’র ট্রেলারে হইচই পড়ে গেছে টালিউডে। আর ছবির ট্রেলার প্রকাশের পর শাকিবকে প্রশংসায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম। তার অভিনয়ে মুগ্ধ কলকাতার দুই অভিনেত্রীও। রাজীব কুমার পরিচালিত এই ছবিতে শাকিবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবিতে রয়েছে ভৌতিক চমক।

ভারতীয় প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা বলছে, ‘এমন কোনও এলিমেন্ট নেই যা ‘নাকাব’ ছবিতে নেই। কয়েক মিনিটের ট্রেলারে এটুকু স্পষ্ট যে শাকিব খানের নতুন ছবিতে সবরকম মশলাই থাকবে। তাছাড়া টলিউডেও বেশ নিজের জায়গা করে নিচ্ছেন ঢালিউডের শাকিব।’

অন্যদিকে ওয়ান ইন্ডিয়া বলছে, ‘বাংলাদেশের নামী অভিনেতা শাকিব খান টলিউডেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম নেই। আর এই তারকার সাম্প্রতিক ছবি ‘নাকাব’। মুক্তি পেল ছবির পোস্টার।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular