• সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হবে আজ। জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা ফজলুর রহমান খান ফারুক সষ্মেলনের উদ্বোধন করবেন।
আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেবেন।
সষ্মেলনে অন্যদের মধ্যে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য অ্যাডভােকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত থাকবেন।
