নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে সরকার দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। যুবলীগের দুই নেতাকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেলেন তিনি।

বুধবার (৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আর রানার পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই তাঁদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। পরের দিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করেন।

এছাড়া মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলারও আসামি টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

PinUp Nedir ve Nasıl Çalışır? Kapsamlı Bir Rehber

How to Complete Your Boo Casino Sign Up in New Zealand

How to Register and Start Playing at Boo Casino in New Zealand

Boo Casino NZ Review: Is It Worth Your Time?