মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeআন্তর্জাতিক১১ এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি

১১ এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  দেশে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে ৩১ মার্চ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দেশে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। সে সঙ্গে সড়ক, নৌ ও আকাশপথে সবধরনের যোগাযোগ বন্ধ রেখে সবাইকে বাড়িতে থাকতে বলা হয়। এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭-৩১ মার্চ পর্যন্ত
বন্ধ ঘোষণা করে সরকার। ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
সাধারণ ছুটির ঘোষণা আসার পর ২৪ মার্চ আরেক ঘোষণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন।
তিনি বলেন, আমাদের ২৬ মার্চ থেকে ছুটি ছিল। কোয়ারেন্টাইনের (১৪ দিনের) সময় হবে ৯ তারিখ পর্যন্ত। তা হলে বোধহয় আমাদের এই ছুটিটা সীমিত আকারে বাড়াতে হবে। ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও সীমিত আকারে চালু রাখার কথা বলেন শেখ হাসিনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular