সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকদেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩২ জনের

দেশে করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩২ জনের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৩২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৭১ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ১৪১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।
এ ভাইরাসে বিশ্বজুড়ে রোববার সকাল পর্যন্ত সাড়ে ৭৭ লাখ ছাড়িয়ে গেল শনাক্ত। বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৬৬ হাজার ৬২৬ জন। আর প্রাণ গেছে ৪ লাখ ২৯ হাজার  ৭৩২ জনের।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular