নিউজ টাঙ্গাইল ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।
