টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪২ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রুস্তমপুর বাজারের দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধ ভাবে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এসময় ওই বাজারের ব্যবসায়ী লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ বস্তা চাল জব্দ করে থানায় আনা হয়েছে।

ঘটনার পর থেকে দোকান মালিক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর