ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে ‘নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় উপজেলা হলরুমে স্থানীয় শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক এএসএম গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনও মৌসুমী সরকার রাখী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, ব্র্যাকের জেলা সেক্টর স্পেশালিস্ট হামিদুল হক, সখীপুর উপজেলা ব্যবস্থাপক আবদুল মতিন, ঘাটাইল উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর