শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টহল শুরু হয়েছে। যে কোন ধরণের বিশৃংঙ্খলা ও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সর্তকাবস্থানে রয়েছে কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার ৮ নভেম্বর সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনিরের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টহল লক্ষ্য করা গেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুচক্রীমহল আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে কালিহাতী থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সার্বিক আইন শৃংঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে থানা পুলিশ।
তিনি আরো বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বিশৃঙ্খলাকারী যে কেউ হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হস্তে দমন করা হবে।
