মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে রেল ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন

ঘাটাইলে রেল ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে রেল লাইন ও গ্যাস সংযোগের দাবীতে গতকাল শনিবার বেলা ১১ ঘটিকার সময় ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, ঘাটাইল উপজেরা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), ঘাটাইল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মাসুদুর রহমান আজাদ,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রেজাউল করিম খান রাজু প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, ঘাটাইল একটি সর্ববৃহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ন উপজেলা। এখানে দেশের অন্যতম একটি সেনানিবাস রয়েছে। অথচ এ উপজেলার সাথে রেল যোগাযোগ নাই। জন সাধারণের চলাচলের একমাত্র বাহন হচ্ছে সড়ক পথ। ঘাটাইল, গোপালপুর,মধুপুর ও ধনবাড়িসহ উত্তর টাঙ্গাইলের এ ৪ টি উপজেলার জনসাধারনের ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য টাঙ্গাইল-ঘাটাইল-মধুপুর হয়ে ময়মনসিংহের সাথে রেল যোগাযোগের দাবী জানান। বক্তাগণ আরো বলেন, ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগে যানযটের কারণে এ অঞ্চলের মানুষকে ৩ ঘন্টার রাস্তা ৮/১০ ঘন্টা পাড়ি দিতে হয়। তাই সহজ যোগাযোগের জন্য এখানে রেল লাইন সংযোগ জরুরি। অপর দিকে পাশ্ববর্তী উপজেলা গোপালপুরে গ্যাস সংযোগ থাকলেও গুরুত্বপূর্ন উপজেলা হিসাবে ঘাটাইলে গ্যাস সংযোগ নেই। তাই রেললাইন নির্মাণের পাশাপাশি গ্যাস লাইন সংযোগের দাবী জানান বক্তারা। মানববন্ধনে ঘাটাইল অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি কল্যান সঞ্চয় তহবিল সহ বিভিন্ন সংগঠন একাত্নতা ঘোষনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular