নিউজ ডেস্ক: সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল–৮ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগ এবং ২০০১ সালে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে সাংসদ হন কাদের সিদ্দিকী। ২০০৮ সালে নিজ দলের হয়ে লড়ে হেরে যান আওয়ামী লীগের প্রার্থীর কাছে।
এবারও একাধিক আসনে নির্বাচনের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ব্যাংকের ঋণ সমস্যার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে। যদিও তিনি আরও আগেই ঋণ পুনঃ তফসিল করেছেন, তারপরও ব্যাংক কর্তপক্ষ তাঁর নাম মন্দ ঋণের তালিকায় রেখেছে।
এ ব্যাপারে তিনি আদালতে যেতে চান বলে জানিয়েছেন।
