বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল মির্জাপুরের এক স্কুল দপ্তরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম, ঝন্টু (৩০), সে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামের মৃতঃ মজিবর রহমানের ছোট ছেলে। নিহত ঝন্টু কামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আজ শনিবার সকালে কামার পাড়া বাজার থেকে রশি কিনে নিয়ে সরাসরি ঘরে ঢুকে গলায় ফাঁস দেয়। ঘর আটকানো দেখে ঝন্টুকে তার পরিবারের লোকজন ডাকতে থাকলে কোনো সাড়া-শব্দ না করলে ঘরে ঢুকে ঝন্টুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং বাড়ির লোকজন রশি কেটে ঝন্টুকে উদ্ধার করে তবে সময়মতো ঝন্টুকে না উদ্ধার করা গেলে তার মৃত্যু হয়। ঝন্টুর রাগ ছিলো বেশি, মাঝে মাঝে মাথায়ও সমস্যা হতো, তার বৈবাহিক সময় ২ বছর। স্ত্রীর সঙ্গেও ছিলো অনেক ভালো সম্পর্ক। তবে পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক থাকার পরও কেনো ঝন্টু আত্মহত্যার পথ বেছে নিলেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায়?

মির্জাপুর থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular