বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ হাবিব মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ৭টার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে পৌর এলাকার গাড়াইল গ্রামের হাজী আব্দুল লতিফের ছেলে।জানা গেছে, হাবিব মিয়া দীর্ঘদিন ধরে মির্জাপুরে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক মুশরাফিকুর রহমান ও সোহেলের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ হাবিবকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক মুশরাফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় মাদক কারবারী হাবিবকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ক্রেতা পালিয়ে যান বলে তিনি উল্লেখ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular