ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করার জন্য মৌ-চাষিদের মাঝে উন্নমানের মধু সংগ্রহ মেশিন বিতরণ করছে উপজেলা কৃষি অধিদপ্তর।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াই টায় সময় উপজেলা কৃষি কার্যালয় থেকে মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়াম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস.এম রাশেদুল হাসান প্রমুখ।
উপজেলার কয়েকটি ব্লকের মোট চার জন মৌ-চাষিদের কে উন্নমানের মধু সংগ্রহ মেশিন প্রদান করা হয়।
