রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে নৌকার প্রার্থী আতাউর রহমান খানের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় ঘাটাইল বাসষ্ট্যান্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিবুননেছার সভাপতিত্বে মহিলা জনসমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান খানের সহধর্মীনি ফাতেমা রহমান খান, তার পুত্রবধু ফরিদা রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানের সহধর্মীনি ঝুমা খান,অধ্যক্ষ লুৎফুন্নাহার, নাজমা খাতুন, কাউন্সিরর রওশনারা রুবি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা নেত্রী বৃন্ধ প্রমুখ। সমাবেশে দেশের উন্নয়নধারাকে অব্যাহত রাখা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেয়ার দাবি জানান।
