ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

পেসার হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে থিসারা পেরেরা ও জসপ্রিত বুমরার সাথে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্লেষণে বাংলাদেশি স্পিনারদের দাপুটে একটি বছরের মধ্যেও পেসার মুস্তাফিজ ছিলেন ধারাবাহিক। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট, ফাইনালে ভারতের বিপক্ষে ২ উইকেট নেন ফিজ। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে জাদুকরী বোলিংয়ে প্রশংসা আদায় করে নেন তিনি।
বড় মঞ্চে দারুণ বোলিং করেই ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। ফিজ ছাড়াও একাদশে আছেন ভারতের চার ক্রিকেটার। আর ইংল্যান্ডের তিন জন ক্রিকেটার।
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর