মসজিদে নববীর প্রতি সাকিব দম্পতির ‘ভালোবাসা’

আপাতত জাতীয় দল থেকে ছুটি। সামনে বিপিএল। তার আগে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন জাতীয় দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গী হিসেবে ছিলেন সাকিবের মা, স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা। ওমরা শেষে গেল ২৯ ডিসেম্বর দেশে ফেরেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
সৌদিতে থাকাকালীন পবিত্র কাবা শরিফের সামনে একমাত্র মেয়ে আলাইনার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর মা, স্ত্রী ও মেয়ের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেছিলেন সাকিব।
এবার নতুন বছরের প্রথম দিন স্ত্রী শিশিরের সঙ্গে মদিনার মসজিদে নববীর সামনের আরেকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে এই দম্পতি হাতের ইশারায় মসজিদে নববীর প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। রংপুরের অধিনায়ক হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে ঢাকার নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর