বন্ধু যখন বন্ধুর ঘাতক!

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্ধুর হাতে খুন হয়েছেন রাজন বিশ্বাস (২২) নামের এক যুবক। এ ঘটনায় ঘাতক বন্ধু আশিককে (২০) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার মুরগী পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক রহনপুর পৌর এলাকার স্টেশন হঠাৎপাড়ার আল আমিনের ছেলে রাজন বিশ্বাস (২২)। অপরদিকে ঘাতক বন্ধু রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার মুরগী পট্টি এলাকার মাসুদ রানার ছেলে আশিক (২০)।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব আলী জানান, শুক্রবার দুপুরে রাজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে আশিক। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে ডিএসবি সদস্যরা ঘাতক আশিককে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে আটক করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর