সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন: সখীপুরে দেড়শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এম এন্ড এম ইয়ার্ন ডাইং মিল্স লিঃ ও নাজিম ইনান ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ইউ.সি.সি. লিঃ হলরুমে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী মিয়ার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের আহবায়ক জুলহাস গায়েন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি আল-আমিন সিকদার, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুমন সরকার, কবি শাহ-আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর