নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পুর্তী উৎসব উদযাপন উপলক্ষে জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহনে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘাটাইল প্রেসক্লাব বনাম দেলদুয়ার প্রেসক্লাব। ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টে টাঙ্গাইল প্রেসক্লাবসহ ১০টি উপজেলা প্রেসক্লাব টিম অংশ্রগ্রহণ করেছে।
