টাঙ্গাইলে ৩ দোকান মালিককে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরের ছয়আনী ও পাঁচআনী বাজারে চালের দোকানে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করার অপরাধে দোকান মালিকদের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, ছয়আনী ও পাঁচআনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি দোকানে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করার অপরাধে পন্যে পাটজাত আইন ২০১০ সালের ১৪ ধারায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর