শেখ নাসির উদ্দিন: টাঙ্গাইলের মির্জাপুরের পৌরসভা ভবনে মানবতার দেওয়াল থাকলেও মানুষকে সাহায্য করার মত নেই কোন উপকরণ। গত ২১ জানুয়ারি উপজেলা প্রশাসনের সহযোগিতায় গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াতে ফেসবুক গ্রুপ আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইলের উদ্যোগে পৌরসভা ভবনের দেওয়ালে মানবতার দেওয়াল স্থাপন করা হয়।
কিন্তু মানবতার দেওয়াল স্থাপনের পর থেকে এই পর্যন্ত মানুষকে সাহায্য করার কোন উপকরণ দেওয়ালে চোখে পড়ে’নি।
পৌরসভার পাশের দোকানের বিক্রেতাকে জিজ্ঞাস করলে তিনি বলেন,” মানবতার দেওয়াল কোথায় আমি জানি না। পাচঁ বছর ধরে মির্জাপুরে রিকশা চালান, সব জায়গা চিনলেও আব্দুর রশিদ চিনেন না কোথায় আছে মানবতার দেওয়াল। “মানবতার দেওয়াল দেখছি কিন্তু সেখানে শুধু দেখি নাই কোন মানবতা। কাপড় রাখার হাঙ্গার আছে কিন্তু কাপড় নাই। অবাক লাগে মানুষকে সাহায্য করার মত মানুসিকতা কি কারোর মাঝে নাই।
” বাহার তালুকদার উদ্যোক্তা আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইল গ্রুপের আডমিন শামীম মিয়া বলেন,” আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনের দেওয়ালে “মানবতার দেওয়াল” স্থাপন করছি। যেগুলো তৈরি হয়েছে সেগুলো আমাদের পর্যবেক্ষনে রয়েছে৷ ১৪ টি ইউনিয়নে দেওয়াল স্থাপন করা শেষ হলে আমরা উপকরনের দিকে নজর দিব।
