ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে ধসে আহত ১৮

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া জানান, নির্মাণাধীন ১২ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাই চলছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করেই ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এসময় চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর