রবিবার, জুলাই ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরবিকেএসপির ক্রিকেটে ভর্তি পরীক্ষায় প্রথম সানমুনকে টাঙ্গাইলে সংবর্ধনা

বিকেএসপির ক্রিকেটে ভর্তি পরীক্ষায় প্রথম সানমুনকে টাঙ্গাইলে সংবর্ধনা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিকেএসপি’র ২০১৯ শিক্ষা বর্ষে ক্রিকেটে সপ্তম শ্রেনীতে ভর্তি পরীক্ষায় ছেলেদের মধ্যে প্রথম হওয়ায় টাঙ্গাইলের সামিউল আলম সানমুনকে টাঙ্গাইল স্পোর্টস একাডেমির পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকালে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে সানমুনকে ঘোড়ার পিঠে চড়িয়ে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল স্টেডিয়ামে এসে শেষ হয়।

উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ (উত্তর) এর ডিভিশনাল ক্রিকেট কোচ জাকির হাসান, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিছুর রহমান আলো, টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির ছাত্র-ছাত্রী সহ জেলার প্রাক্তন খেলোয়ার বৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারি বিকেএসপি’র ২০১৯ শিক্ষা বর্ষে ৭ম শ্রেনী ক্রিকেট ডিসিপ্লিনে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে টাঙ্গাইল স্পোর্টস একাডেমির ছাত্র সামিউল আলম সানমুন বালক বিভাগে প্রথম স্থান অর্জন করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular