Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরটাঙ্গাইলে স্টাইলে চুল কাটার আর্থিক জরিমানার নোটিশ প্রত্যাহার

টাঙ্গাইলে স্টাইলে চুল কাটার আর্থিক জরিমানার নোটিশ প্রত্যাহার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নানামুখি আলোচনা আর সমালোচনার পর টাঙ্গাইলের ভূঞাপুরে হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করে নগদ টাকা অর্থদন্ডের বিধান রেখে নতুন করা আইন তৈরির নোটিশটি প্রত্যাহার করে নিয়েছে উপজেলা শীল সমিতি।

বিভিন্ন অনলাইন ও পত্রিকায় বিষয়টি প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে আসলে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে প্রত্যাহার করে নেয় সমিতি।

শনিবার (২৩র্মা) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এ নিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা ও জাতীয় অনলাইনসহ আর্ন্তজাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জেনে ওসি সাহেবের সাথে আলোচনা করি। বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। পরে আমি শীল সমিতির সভাপতি ও সম্পাদককে নিয়ে বৈঠক করি। বৈঠকে উক্ত নোটিশ প্রত্যাহার করে নেয়া হয়।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বলেন, ইউএনও স্যার আমাদেরকে তার অফিসে আসতে বলেন। পরে সেখানে গেলে এটি প্রত্যাহার করে নিতে বলেছিল। পরে আমরা ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রত্যাহার করে নেই। পরে ওসি স্যারের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, তবে কোন বখাটে স্টাইলে চুল কাটা হবে না।

এ বিষয়ে ভূঞাপুর থানা ওসি রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি ছাত্র ও উঠতি বয়সের যুবকসহ সকলের হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিং এবং রঙ না করার বিষয়ে ভূঞাপুর থানার ওসি শীল সদস্যদের ডেকে নিয়ে সতর্ক করে দেন। পরে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম, শীল সমিতির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত নোটিশ উপজেলার সকল সেলুনে ঝুলিয়ে দেয়া হয়।

বিষয়টি সম্পর্কে উপজেলা শীল সমিতির পক্ষ থেকে জানানো হয়, ‘ওসির নির্দেশনায় হেয়ার স্টাইল করে চুল, দাঁড়ি ও গোঁফ কাটা বন্ধ করা হয়েছিল। বর্তমানে ছাত্র ও যুবকরা স্টাইল করে চুল কাটা বন্ধ করে স্বাভাবিকভাবেই চুল কাটাচ্ছে।’ তবে উপজেলা প্রশাসনের নির্দেশে নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular