Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরটাঙ্গাইলে মাদক ক্রয়ের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলে মাদক ক্রয়ের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে ফরমান আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে দাবী পরিবারের।
সে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। শনিবার (৫ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে৷

ফরমান আলীর চাচা মকবুল হোসেন জানান, ফরমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। এজন্য বিভিন্ন সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। এর পরেও তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখা যায়নি।

শনিবার সকালে নানা জনের দ্বারস্থ হয়েও মাদক ক্রয়ের টাকার সংগ্রহ করতে পারেনি সে। এক পর্যায়ে নেশার তাড়নায় ছটফট করতে থাকে সে। এমন ঘটনা আগেও ঘটায় সে বিষয়টি আমুলে নেয়নি কেউ। পরে স্থানীয়রা দুপুরের দিকে বাড়ীর পিছনের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এবিষয়ে ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular