Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল এম.এম.আলী কলেজের ছাত্রদল ঘোষিত কমিটি বাতিল

টাঙ্গাইল এম.এম.আলী কলেজের ছাত্রদল ঘোষিত কমিটি বাতিল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সরকারী এম.এম.আলী কলেজের ছাত্রদল ঘোষিত কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসরণ না করে টাঙ্গাইল সরকারী এম.এম.আলী কলেজের ছাত্রদল কমিটি ঘোষণা করায় তা বাতিল করা হলো বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

RELATED ARTICLES

Most Popular