বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে চাড়ালজানি রেঞ্জে ১০ হেক্টরে নতুন বনায়ন সৃজন

মধুপুরে চাড়ালজানি রেঞ্জে ১০ হেক্টরে নতুন বনায়ন সৃজন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে জলবায়ূর বিরূপ প্রভাব মোকাবেলায় বেদখলি জমি উদ্ধার করে চাড়ালজানি রেঞ্জে ১০ হেক্টরে নতুন বনায়ন সৃজন করেছে বন বিভাগ। বনের জবরদখলকৃত জমি উদ্ধার করে এ বনায়ন করা হয়। স্থানীয় কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদের সাথে নিয়ে বন বিভাগ বেরীবাইদ ও চুনিয়া মৌজায় এ বনায়ন কার্যক্রম করছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের বার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর জবর দখল, বেদখলকৃত ও বনের ফাঁকা জায়গায় নতুন করে বনায়ন করে থাকে বন বিভাগ।

এরই ধারাবাহিকতায় মধুপুরের চাড়ালজানি বিটের বেরীবাইদ মৌজায় ৫১৪ নং দাগে এবং চুনিয়া মৌজায় ১৭৫১ নং দাগে সম্প্রতি ৫ হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। এ বনায়নে আকাশমনী, গর্জন, চিকরাশি, বহেরা ও বাজনার ১৩ হাজার গাছের চারা রোপন করা হয়। এসব জায়গায় গাছ বেড়ে উঠলে একদিকে বনায়ন হবে অন্য দিকে প্রাকৃতিক বনা লের ফাঁকা জায়গায় জমির অধিকতর ব্যবহার নিশ্চিত হবে।

চাড়ালজানি রেঞ্জ কর্মকর্তা মো. শাহজালাল জানান, এ রেঞ্জের অধীনে ১০ হেক্টর বনায়ন করা হয়। এর মধ্যে চাড়ালজানি বিটে ৫ হেক্টর ও মহিষমারা বিটে ৫ হেক্টর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular