বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুর আ.লীগের ২ ইউনিয়নে নতুন কমিটি

মির্জাপুর আ.লীগের ২ ইউনিয়নে নতুন কমিটি

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত করা ২ ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। উপজেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় এম.পি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আ.লীগের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে গত ১৭ জুলাই উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়ম ও অভিযোগের কারণে এবং কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলার বানাইল ও তরফপুর ইউনিয়ন আ.লীগের দুটি কমিটি বিলুপ্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের গোল্ডেন ইস্পুন রেস্টুরেন্টে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিলুপ্ত হওয়া বানাইল ও তরফপুর ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বানাইল ইউনিয়নে এ্যাডভোকেট আনিসুল ইসলাম হুমায়নকে আহ্বায়ক ও আলী হোসেন খান, মিজু আহম্মেদ, মাজহারুল তালুকদার পিন্টুকে যুগ্ম-আহ্বায়ক এবং সাবেক কমিটির সকলকে সদস্য করে ৬৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয় এবং তরফপুর ইউনিয়নে আব্দুল মান্নান সিকদারকে আহ্বায়ক ও শওকত মোমেন শাহজাহান, আব্দুল বাছেদ মিয়া ও নাজিম উদ্দিন মোল্লাকে যুগ্ম-আহ্বায়ক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং প্রয়াত উয়ার্শী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফীর মৃত্যুতে দলীয় পদ শূন্য হওয়ায় তার স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফাকে সদস্য পদ দেয়া হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular