নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত চরাঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুঠিবয়ড়া, শশুয়া, রামাইল ও বাসুদেবকোল এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, জেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, পৌর বিএনিপর সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর