কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা নামের এক শিশুর  মরদেহ উদ্ধার

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলেঙ্গার লৌহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ভাবনা উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, বুধবার সকালে এলেঙ্গার লৌহজং নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলে। পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহ দেখে তারা শিশুটির পরিবারকে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলী নদীতে খেয়া নৌকা থেকে পড়ে শিশু ভাবনা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারকাজ পরিচালনা করে। পরে তারা শিশুটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর