নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২শ’ মিটার রাকশা ও ৫শ’ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহারের উপস্থিতিতে এসব জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান টেঙরাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে রাকশা জাল জব্দ করা হয়। একইদিনে উপজেলার চাপড়া বিল, মহেষখালী ও ফুলকি বিল থেকে প্রায় ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুুড়িয়ে ধ্বংস করা হয়।
