রবিবার, জুন ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে জাতীয় যুব দিবস পালিত 

কালিহাতীতে জাতীয় যুব দিবস পালিত 

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে দিবসটি উপলক্ষে যুবর‌্যালী,আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুবর‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীন আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক। অনুষ্ঠানটি স ালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপার ফাইজার রুস্তম আলী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular