স্পোর্টস ডেস্ক: ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও ছিলেন তিনি। ৬০৬ রান করেছিলেন সাকিব যার মধ্যে সেঞ্চুরি ছিল দুটি এবং হাফসেঞ্চুরি ছিল পাঁচটি। উইকেট নিয়েছিলেন ১১টি।
বছর জুড়ে দারুণ পারফর্মেন্স উপহার দেয়া সাকিব আল হাসান কিছুদিন আগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। নিষেধাজ্ঞার পর সাকিব আল হাসানের নাম সব ধরণের তালিকা থেকে মুছে দিয়েছে আইসিসি। তবে বছর জুড়ে সাকিবের পারফর্মেন্স মনে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।
ভারত আর্মির পক্ষ থেকে আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনায়ন পেয়েছেন সাকিব। সাকিবের সঙ্গে ভারত আর্মি অ্যাওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোক, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
