কালিহাতীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: ‘জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনসুরুল আলম হীরা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিএকম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা গ্রাম অ লের দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারণার শিকার না হয়ে সংশ্লিষ্ট সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশে যাওয়ার আহবান জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর