দেশের বৃহৎ যমুনা সার কারখানা দীর্ঘদিন বন্ধের পর ফের চালু

ইসমাইল হোসেন, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পোগলদিঘা ইউনিয়নে তারাকান্দিতে অবস্থিত (বিসিআইসি)অধীনে নির্মাণাধীন দেশের বৃহৎ যমুনা দানাদার সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে।

জানা গেছে, বিগত ২০১৮ সালে ২৯ নভেম্বর হঠাৎ কারখানার টার্স্ট আপ ফিডার বিস্ফোরিত হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। সেই হতে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। যার কারণে কারখানাটি দেশের ১৯ টি জেলার সার এর চাহিদা মেটাতে বিদেশ থেকে সার আমদানি করে এনে সরবরাহ করত।

জানা গেছে বিগত ৩৭৯ দিনে কম্পানি ১০৮০ কোটি ১০ লাখ ৫০ টাকায়। ৩ লাখ ৬০ হাজার ৩৫ টন সার বিদেশ থেকে আমদানি করছে। এতে কোম্পানির ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। কারণ কোম্পানির উৎপাদিত সার প্রতি টন ডিলারদের কাছে বিক্রি হতো ১৪ হাজার টাকা। আর কোম্পানিকে বিদেশ থেকে ক্রয় করতে হয়েছে প্রতি টন সার ৩০ হাজার টাকায়। যদি কোম্পানিটি সচল থাকতো তাহলে এর উৎপাদন হতো ৫ লাখ ৬৮ হাজার ৫০০ টন বলে জানান কোম্পানির কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটি পুনরায় উৎপাদনমুখী করতে প্রায় ১৩ কোটি টাকার যন্ত্রাংশ বিদেশ থেকে ক্রয় করে এনেছে বলে জানা যায়। বর্তমানে কোম্পানিটি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে গত ৫ ডিসেম্বর পুনরায় পূর্ণাঙ্গ উৎপাদনে চলে এসেছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার। তবে তিতাস গ্যাসের চাপ কম থাকার কারণে তিনি আশঙ্কা করছেন ফের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর