ইসমাইল হোসেন .সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর কর্মকর্তা এবং শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
জানা গেছে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাইজড করার দিক নির্দেশনা মূলক আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি।
এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট জরুল ইসলাম মানিক ও উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বলে জানা যায়।
