নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন । প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি দেয়া হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের “প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান” যাচাই-বাছাই করে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে । ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক
1
187
পূর্ববর্তী খবর:
