রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeদেশের খবরবিয়ে না দেয়ায় অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

বিয়ে না দেয়ায় অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বরগুনায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

রোববার (০২ ফেব্রুয়ারি) তালতলী উপজেলার লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে আত্মহত্যা করা ওই ছেলের নাম আবদুল্লাহ।

আবদুল্লাহ লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার লালুপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্কুলছাত্রের নানা আবদুর রাজ্জাক কেরানী বলেন, বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তালতলী থানার তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular