টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে নাঈম সিদ্দিকী (১৭) নামের ওই তরুণকে আটক করা হয়। নাঈম সিদ্দিকী উপজেলার বার্থা উত্তরপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘নাঈম একজন ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য। ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায় করতো। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০টি স্ক্রীন শর্ট, ১টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং নগদ ১৫শ’ ৮০ টকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃত নাঈম সিদ্দিকীর ব্যবহৃত মোবাইলে বিভিন্ন নামে ৩ (তিন) টি ফেইসবুক আইডি খুলে যাহা-Niyem Sikder, SI Niyem Sikder, NS Niyem. Niyem Sikder নামীয় আইডি হতে ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে তার ফেইসবুক মেসেঞ্জার ফ্রেন্ডদের সাথে Pjgvb SSC Exam Question-2020 প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে Sakila Parvin, Bakiul, Fahim, Md, Hackers, Pervez Hossan, Taspiya Orin, Farhan, Kamruzzaman, আবুগণ এবং আরো অনেকের সাথে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দিবে এই মর্মে কথোপকথোন করে এবং ভূয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা গ্রহণ করতো।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর