বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

বাসাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: : টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ ওরফে লাল মিয়া মাষ্টার (৫৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি লৌহজংগ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লৌহজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার দাওয়াত কার্ড বিতরণের জন্য করাতিপাড়া বাইপাস এলাকায় যান। পরে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular