রেজাউল করিম খান রাজু, ঘাটাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সাথে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. উম্মে হাবিবা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ), সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা (ইত্তেফাক), খান ফজলুর রহমান (যুগান্তর), আতিকুর রহমান ( জেলা প্রতিনিধি নিউজ ২৪ টিভি), সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, মোঃ মাসুম মিয়া (সমকাল), আনোয়ার হোসেন বকুল (ভোরের ডাক), আব্দুল লতিফ(আমার সংবাদ), মনোয়ার হোসেন সোহেল (জনতা), রেজাউল করিম খান রাজু (মজলুমের কন্ঠ),খাদেমুল ইসলাম মামুন (আলোকিত বাংলাদেশ) প্রমূখ।
নবাগত ইউএনও কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন,। প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।