বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে কর্মহীন মানুষের মাঝে এমপি’র পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

ঘাটাইলে কর্মহীন মানুষের মাঝে এমপি’র পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খানের পক্ষে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দুঃস্থদের মাঝে চাউল, ডাউল এবং আলু, সাবান বিতরণ করা হয়। করোনাভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে খাদ্য সংকট পড়া নি¤œ আয়ের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা র্নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পৌর কাউন্সিলর মাজহারুল ইসলাম, কবীর আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরনের সময় সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাসথ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular