নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরের আউশনারায় মাহিন্দ্র দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজার থেকে গারোবাজার রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, দ্রুত গতির মাহিন্দ্র গারোবাজার রোড দিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী ব্যাটারি চালিত অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এই যুবক (৩০) নিহত হয়।
এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, দুরঘটনাস্থলটি মারাত্মক বাঁকা সড়কের কারণে মাঝে মাঝেই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।
