করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন আরও ৬ বাংলাদেশি

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, যুক্তরাষ্ট্রে মারা গেছেন আরও ছয় বাংলাদেশি। নিউইয়র্কে পাঁচজন ও মেরিল্যান্ডে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা যাওয়া এসব বাংলাদেশিদের মধ্যে রয়েছেন,  নিউইয়র্ক পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের মোহাম্মদ চৌধুরী (৬৪), বাংলাদেশ বিমানের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২), আলী আহমদ (৭০), হাফেজ আহমেদ মোল্লা (৭৫) ও খন্দকার মোসাদ্দিক আলী সাদেক (৭২)।
অন্যদিকে, মেরিল্যান্ডের সিলভার স্প্রিং সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তালেব আহমেদ চৌধুরী (৪২) নামে এক বাংলাদেশি।
উল্লেখ্য, ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এর পর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার। অর্থাৎ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ৩৮ দিনে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর